
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৯:১৭ পি.এম
নির্বাচিত হলে এমপি না আমার পরিচয় হবে সেবক – এটিএম আজম খান

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজম খান বলেছেন, আসন্ন নির্বাচনে যদি এমপি নির্বাচিত হতে পারি, কথা দিচ্ছি এমপি নাম হবে না। পরিচয় হবে আমার সেবক। আমি জনগণের সেবা করতে চাই।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াৎ খা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে প্রত্যকে ইউনিয়নে সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে। যাতে কোন দুর্নীতি না হয়। অনেকে দুর্নীতি করে বেগম পাড়ায় সম্পদের পাহাড় গড়েছেন। এটা নেতাদের চরিত্র নয়।
সরকারি বরাদ্দ নিয়ে দুর্নীতির বিষয়ে এটিএম আজম খান বলেন, সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ হবে প্রত্যেকটা সেক্টরের মানুষ যেন তা পায়। মসজিদের জন্য ৬ টন বরাদ্দ, ৩ টন কে যেন খায়, মন্দিরের জন্য বরাদ্দ দেয়, সেখানেও খায়। এসব আর হবে না।
অনুষ্ঠানে ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা জামায়তের মানবসম্পদ বিষয়ক কমিটির সভাপতি মোতালিব হোসাইন, উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution