
লালমনিরহাটের কালীগঞ্জে বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত আঞ্চলিক কাগজ, দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করা হয়।
দৈনিক সকালের বাণীর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের আয়োজনে দৈনিক আমার সংবাদ পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি, সাজু মিয়ার সঞ্চালনায় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লাডলার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সাইয়েদুল মোফাচ্ছালীন, উপজেলা পল্লি উন্নয়ন সমবায় কর্মকর্তা শাহ নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আজাদ বাবু, উপজেলা বিএনপির যুবদলের, আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙুর, প্রেসক্লাব সহ-সভাপতি, হাসান আব্দুল মালেক, তুষভান্ডার পরিষদ চেয়ারম্যান (প্যানেল ১) হাবিবুল্লাহ বাহার।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, ডিবিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নুরুল ফেরদৌস, কালিগঞ্জ রিপোর্টার্সক্লাবের সাংগঠনিক সম্পাদক, আলামিন বাবু, রিপোর্টার্সক্লাবের দপ্তর সম্পাদক কাওসার আলম, এছাড়াও সোহাগ, সামসুল হুদা আনছারি ডালু, রাকিবুল ইসলাম পলাশ, ওমর ফারুক মুকুল, রাকিবুল ইসলাম পলাশ, গোলজার হোসেন, সহ স্থানীয় ব্যক্তিগণ। পরে আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution