
রাজিবপুর উপজেলার মিনি স্টেডিয়াম মাঠ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রাজিবপুর বাজার এলাকায় স্থানীয় সংগঠক ও খেলাধুলার সঙ্গে জড়িত তরুণরা এ মানববন্ধনের আয়োজন করেন। বক্তারা বলেন, “মাঠ নিয়ে তালবাহানা চলবে না। আগামী এক সপ্তাহের মধ্যে মাঠ সংস্কার না হলে আরও বৃহত্তর আন্দোলনের আয়োজন করা হবে।”
তারা অভিযোগ করেন, মাঠ নিয়ে বাণিজ্য চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যা খেলাধুলা ও তরুণদের উৎসাহে বাধা সৃষ্টি করছে। বক্তারা আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তাই দ্রুত মাঠ সংস্কার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, যাতে তরুণ সমাজ ইতিবাচক কাজে সম্পৃক্ত হতে পারে।”
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুলাল হোসেন, মাইদুল ইসলাম, রফিকুল, সোহেল রানা স্বপ্ন ,নাসির,হাবিব, হারুন, শহিদুল,নেজাদ,মুকুল,মামুন, হৃদয়,রানা,অনিক,রতন, খোকা,সাকিবুল,স্বপন,শহিদুর, বাদশা, নাসিম,আল আমিন,রিফাত,মনু,সুমন, খোকন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution