
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সেতাবগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক সকালের বাণী’র বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল ওহাব।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক আজকের দর্পণ’র উপজেলা প্রতিনিধি লতিফুল ইসলাম ফুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবেরর বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামসুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়া’র বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজ্জাদুল আজম সাজ্জাদ, এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শাকিলজোহা চৌধুরী, মীর মোশারফ হোসেন, আশিকুর রহমান এবং ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা দৈনিক সকালের বাণী পত্রিকার দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, এই পত্রিকা শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছে।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অতিথিরা সকালের বাণী পত্রিকার অগ্রযাত্রা ও সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution