
নীলফামারীর ডোমারে পৃথক দুটি ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের মৃত বিরেন্দ্র নাথ রায়ের ছেলে ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০) এবং ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য ইস্তিক (৩৭)।
পুলিশ জানায়, ইস্তিক ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাঙচুর মামলার নামীয় আসামি। আর প্রদীপ চন্দ্র রায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution