

দিনাজপুরের পার্বতীপুর দিনব্যাপী প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি ও সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বাচ্চারা হলো সৃষ্টি কর্তার নিয়ামত ও আলামত। প্রতিবন্ধী শিশুদের অবহেলার নয়, তাদের বিকাশের সুযোগ দিতে হবে। শিক্ষা উপবৃত্তি কর্মসূচি তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত করবে। সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান করছে। যা তাদের শিক্ষা ও সামাজিক পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ছানাউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ. শাকিনা বিনতে শরীফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাসুদুর রহমান, পার্বতীপুর (ওসি) এলএসডি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়সাল আক্তার ও সিংঙ্গীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার প্রমুখ। এছাড়াও কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক ও উপবৃত্তি পাওয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution