
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৮:১৪ পি.এম
ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠনের উদ্যোগ এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। মুক্তিযোদ্ধার সন্তান পরিবারের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও কথা সাহিত্যিক রফিকুল হাসান রনজু।
দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, ইতিহাসের এই দিনে ভূরুঙ্গামারী দেশের প্রথম হানাদার মুক্ত হয়। মিত্রবাহিনী ১৩ নভেম্বের সকাল থেকে ভূরুঙ্গামারী সদরের হানাদার বাহিনীর ঘাঁটি লক্ষ করে কামানের গোলা নিক্ষেপ শুরু করে। অপরদিকে মিত্রবাহিনীর বিমান ভূরুঙ্গামারীর আকাশে চক্কর দিয়ে শত্রুর ঘাটি লক্ষ করে গোলা বর্ষণ করে। ত্রিমূখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। ওইদিন মধ্যরাতেও থেমে থেমে চলতে থাকে পাকিস্তানি সৈন্যদের গোলা বর্ষণ। সূর্য্যদয়ের আগেই পাকিস্তানিদের গোলা বর্ষণ বন্ধ হয়ে যায়। মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্লোগান দিয়ে ভূরুঙ্গামারীতে ঢুকে পড়েন। মুক্ত হয় ভূরুঙ্গামারী।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলার দশ ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution