

গণহত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার খবরে স্তস্তি প্রকাশ করে নীলফামারীতে মিষ্টি বিতরণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। সোমবার বিকেলে জেলা জজ আদালত চত্বরে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান আইনজীবী ফোরামের নেতারা।
এ সময় জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো বলেন, “জুলাই গণহত্যার ন্যায়বিচারের জন্য দেশের মানুষ অপেক্ষা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় অত্যন্ত বহুল প্রত্যাশিত। আমরা বিশ্বাস করি, শেখ , হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর হলে জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ আইনের শাসনের রাষ্ট্র—এ রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।” এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব, সদস্য নুর মোহাম্মদ মিশন, মোহাম্মদ হুজুর আলী, মুরছালিন রায়হান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আব্দুস সালাম বাবলা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution