
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৩:৫৫ পি.এম
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সাড়ে ৪১ কেজি গাঁজা জব্দ

বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯ টার অনন্তপুর বিওপি’র টহলরত বিজিবি বিশেষ টিম ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান করার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গাঁজার পটলা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যায়। পরে তল্লাশী করে ভারতীয় গাঁজা ৪১ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকৃত ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২শত ৫০ টাকা দেখানো হয়েছে। তিনি আরও জানান, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution