
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে বিভিন্ন অপপ্রচারে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে ভূরুঙ্গামারী থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ভূরুঙ্গামারীর একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন আরিফ (৩৪) কখনো রাজনৈতিক পরিচয় ও কখনো সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার সহযোগীদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজি, সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসা, অপহরণ, জুলাই গণঅভ্যুথ্যানে ছাত্রজনতার উপর হামলা এবং সর্বশেষ নাশকতার পরিকল্পনা সহ চারটি মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১৪ নভেম্বর ‘ প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়ে খায়রুল আলম রফিক মুঠোফোনে মামলার বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি তা অবহিত করেন। পরে ওই কলটি রেকর্ড করে বিভ্রান্তিকর শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
ওসি আল হেলাল মাহমুদ অভিযোগ করেন, জেলহাজতে থাকা আনোয়ার ও তার পৃষ্ঠপোষকরা পুলিশি কার্যক্রমকে বিতর্কিত করার জন্য কয়েকজন বিতর্কিত সাংবাদিককে ব্যবহার করছেন। তিনি বলেন, আমি থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে আসছি। একটি মহল নিজেদের স্বার্থে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ করার চেষ্টা করছে।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম জানান, সাংবাদিক আনোয়ার এক প্রতিবন্ধী তরুণকে অপহরণ করে চাঁদা দাবি করেছিল। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আনোয়ার হোসেন আরিফ বিগত দিনে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিতেন।
উপজেলা জামায়াত ইসলামের আমীর আনোয়ার হোসেন জানান, আমার জানা মতে ওসি আল হেলাল মাহমুদ ভালো মানুষ। মামলা বাণিজ্যের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution