
দেশজুড়ে ঘটে যাওয়া ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সাবস্টেশনটিসহ দেশের ৭ টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।
বার্তায় জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট) ,আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution