
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৪:৫৬ পি.এম
ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদ কর্তৃক শিক্ষকদের সংবর্ধনা

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সহ:অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও এনসিপি মনোনীত প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের বাংলা বিভাগের (অব:) সহকারি অধ্যাপক কাজী মুস্তফা, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডল, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিমুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষক কর্মচারীদের আনন্দলোনে অংশ নেওয়া ৮০ জন কে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষক উপস্হিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution