
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৩:২৬ পি.এম
নীলফামারীতে শাহী মর্ডান ক্লাবের উদ্যোগে শেষ হলো নাইট ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন বুড়িরডাঙ্গা

রবিবার রাতে (২৩নভেম্বর) নীলফামারী ঈদগাঁহ ময়দানে কুন্দপুকুর ফকিরপাড়া একাদশকে ১-০ গোল হারিয়ে জয় পায় বুড়িরডাঙ্গা। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে প্রাইজ মানি ও ট্রপি তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভা প্রশাসক সাইদুল ইসলাম।
জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা জজ আদালতের সরকারী কৌশুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ জাহাঙ্গীর আলম স্বপন, শাহী মর্ডান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম সরকার রব্বু ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম সম্পদ এতে স্বাগত বক্তব্য দেন।
টুর্নামেন্টে ম্যান অব দি ফাইনাল বুড়িরডাঙ্গা স্পোর্টিং ক্লাবের এনামুল হক, ম্যান অব দি টুর্নামেন্ট বুড়িরডাঙ্গা স্পোর্টিং ক্লাবের জুলফিকার রহমান জিতু ও সেরা গোলদাতা নির্বাচিত হন স্বাধীনতা একাদশের ইউনুস আলী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী সাইফ জানান, ২৮টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন দলকে ট্রপির পাশাপাশি ২৫হাজার টাকা প্রাইজমানি ও রানার আপদলকে ট্রপির পাশাপাশি ১৫হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম চমক জানান, বর্নাঢ্য আয়োজনে গত ৭ নভেম্বর টুর্নামেন্ট শুরু হয়। দশ বছর আগে শাহী মর্ডান ক্লাবের উদ্যোগেই নীলফামারীতে নাইট ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution