
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৫:০৪ পি.এম
বোচাগঞ্জে ছেলের মৃত্যুর খবরে মায়েরও মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ছেলের মৃত্যু খবরে মূহুর্তেই মায়েরও মৃত্যু । দুইজনের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোক।
বুধবার (২৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের যশোহর সাহাপাড়া গ্রামের আব্দুস সালাম (৫৭) অসুস্থজনিত কারণে মারা যান। তিনি পরিবারের বড় সন্তান। তাদের মা, সকিমুন নেছা (৭২), ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন।
বড় ছেলের মৃত্যুর খবর পেয়ে সকিমুন নেছা সকালে বড় ছেলের বাড়িতে ছুটে যান। নিথর দেহ দেখে তিনি শোকে দিশেহারা হয়ে পড়েন এবং পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
একই বাড়িতে মা–ছেলের মরদেহ পড়ে থাকার দৃশ্যে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে কান্না-আহাজারি ছড়িয়ে পড়ে।
৫ নং ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “এ এক অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। মা–ছেলের সম্পর্ক সত্যিই হৃদয়বিদারক।”
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। পরিবার থেকে কোনো অভিযোগ নেই। শোকার্ত পরিবারকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution