
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৩০টি স্টলে স্থানীয় খামারীরা তাদের খামারজাত পণ্য ও সাফল্যের গল্প প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তারা বলেন, অল্প পুঁজিতে প্রাণিসম্পদ খাতে সফল হওয়া সম্ভব, যা উপজেলার নারী ও তরুণ খামারীদের উদ্যোগে প্রমাণিত হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারীদের পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution