
উদ্দীপনা, উচ্ছ্বাস আর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় পালিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ।
তরুণদের পদচারণায় পুরো এলাকা যেন উৎসবের আমেজে ভরে ওঠে। তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা জানান এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ইতিবাচকতা, সৃজনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও দৃঢ় করে তোলে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution