
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এদিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন,উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: বিল্পব কুমার পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান মাসুদ, হর্টিকালচার সেন্টারের উদ্যানত্ত্ববিদ রাসেল পারভেজ, আনসার ভিডিপি কর্মকর্তা অবিনাশ মুনি, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন ও থানার ওসি এস এম শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হাসান তালুকদার, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যন্যারা।
এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ, সাংবাদিক সোহাগ হোসেন ও সাংবাদিক পলাশ ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শনী মেলায় ২৫ টি স্টল অংশ নেয়। এদিন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ স্টল গুলো পরিদর্শন করে খামারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution