
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৪:৪৬ পি.এম
ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে গাঁজা -ইয়াবাসহ আটক ১

বিজিবি জানান, বুধবার (২৬ নভেম্বর) বিকালে লালমনিরহাট -১৫ বিজিবির অধিন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর ফরের নামক স্থানে অভিযান চালিয়ে ১০ পিস ও নগদ ২১ হাজার টাকাসহ মজিদুল ইসলাম (৪৫) কে আটক করে।
আটক ব্যক্তি উপজেলার অনন্তপুর গ্রামেন মৃত হোসেন আলীর ছেলে। অপরদিকে, বুধবার বিকালে বালাটারী এলাকায় বালারহাট ক্যাম্পের বিজিবির টহলরত একটি বিশেষ চোরাকারবারীদের ধাওয়া করে। পরে তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বৃহস্পতিবার বিকালে নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution