
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও গতকাল বুধবার সৈয়দপুর উপজেলা বিআরডিবি হলরুমে ওই প্রশিক্ষনের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ডেমোক্রেসি ওয়াচ এর এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের নীলফামারী জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান ও সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার।
প্রশিক্ষণে সুশাসন, জেন্ডার সমতা, বৈষম্য নিরসন ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক মো. শফিকুল আলমসহ ১৫ জন সদস্য অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution