

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করার সুযোগ পেয়ে ভালো সূচনা করেছে সফররত আয়ারল্যান্ড। ৮ ওভার থেকে ১ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করেছে তারা।
এর মধ্যে টিম টেক্টর ৩২ এবং হ্যারি টেক্টর ১৭ রানে ক্রিজে আছেন। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং আউট হয়েছেন ব্যক্তিগত ২১ রানে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।
সর্বশেষ একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ আজ নেই। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তিন ম্যাচের এই সিরিজই বাংলাদেশের শেষ সিরিজ। সেই হিসেবে চূড়ান্ত প্রস্তুতির শুরুটা নিশ্চিতভাবেই জয়ে শুরু করতে চাইবে স্বাগতিকরা।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আয়ারল্যান্ডের একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution