
টাঙ্গাইলের ধনবাড়ীতে ঘর পেল অসহায় আবু বকর ও ময়ান উদ্দিন পাগল। ঝড় বৃষ্টির দিনে একেক দিন একেক জনের বাড়ীর বারান্দায় ও বিভিন্ন দোকানের সান সাগরের নিচে রাত্রি যাপন করতে হতো আবু বকর কে। পাগল ময়ান উদ্দিন রাতের বেলায় ঘুম আসতো বিভিন্ন জায়গায়। এমন সংবাদ জানতে পেরে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব. লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ বিনামূল্যে ঘর নির্মাণ করে দিলেন তাদেরকে।
বৃহস্পতিবার দুপুরে কর্নেল আজাদ এর পক্ষে গৃহ নির্মাণ সামগ্রী তুলে দিয়ে কাজের শুভ উদ্বোধন করেন তার ছোট ভাই জুয়েল রানা। পরে, বলদী আটা বিএস বাড়ি জামে মসজিদে উন্নতি কল্পে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় কর্নেল আজাদ সমর্থক ধনবাড়ীর নেতা সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন , তানজিল চৌধুরী, খোকন মন্ডল, যুবদল নেতা মিনহাজ হোসেনসহ অন্যান্য নেতা ও কর্মীরা এবং মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ঘর পাওয়া উপকারভোগী আবু বকর জানান, একসময় আমি ধনী ব্যক্তি ছিলাম, সংসারে শান্তির জন্য বউকে জমি লিখে দিয়েছি, একমাত্র মেয়েকে জমি বিক্রি করে লেখা পড়া করিয়েছি। শুধু তাই নয় ডাক্তারি পড়াচ্ছি। এখন সবকিছু বেচা বিক্রি করে আমি নি:শ্ব হওয়ার কারণে বউ চলে গেছে। মেয়েও খবর নেয় না। এখন আমার থাকার ঘর পর্যন্ত নেই। আমি অন্যের ঘরে দোকানের বেঞ্চে রাত্রি যাপন করতাম । এখন কর্নেল আজাদ স্যার ঘরটি দেওয়ার কারণে অনেক উপকৃত হলাম। অপর ঘর পাওয়া পাগল ময়ান উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে জানান, আমি পাগল মানুষ আমি অসহায় হওয়ায় কেউ আমার কোন খোঁজ খবর নেয়নি। কর্নেল স্যার খবর নিয়ে আমাকে একটি ঘর করে দিচ্ছেন। এমন মানুষের সমাজে প্রয়োজন রয়েছে।
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব. লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন, দেশ ও সমাজ কে এগিয়ে নেয়ার লক্ষ্যে মধুপুর ও ধনবাড়ীর অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আছি থাকব আমার সাধ্যমতো মরার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো। সেই সাথে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে মধুপুর ধনবাড়ীর দুই উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে বেশী করে কাজ করতে পারব ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution