
রংপুরের কাউনিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাধারন সম্পাদক সফিকুল আলম সফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ পদপ্রার্থী এমদাদুল হক ভরসা এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি এমদাদুল হক ভরসা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের স্বার্থে সর্বদা আপোষহীন ভূমিকা রেখেছেন। দেশের এই সংকটময় সময়ে তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি।” দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution