

নীলফামারীর দুটি ইট ভাটা থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে জলঢাকা উপজেলার হক এন্ড সন্স ও এমএইচ ব্রিকস নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানার এই টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে ওয়াহেদুর রহমানের মালিকানাধীন হক এন্ড সন্স ভাটা থেকে ৩০ হাজার ও হাফিজুল ইসলামের এমএইচ বি ভাটা থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভাটাগুলোয় ৫০শতাংশ ফাঁপা বা কম্প্রেসড ইট প্রস্তুত না করায় এই জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution