
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ৭:৩৭ পি.এম
বেগম জিয়ার সুস্থতা কামনায় কাউনিয়ায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় রংপুরের কাউনিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর উপজেলার হারাগাছ এলাকায় নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক জেলা বিএনপি সভাপতি এমদাদুল হক ভরসা।
মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুন নুর ভরসা জামে মসজিদের খতিব ওমর ফারুক সিদ্দিকী। এসময় এমদাদুল হক ভরসা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণের জন্য সারা জীবন লড়ে গেছেন। তিনি চাইলে বিদেশে গিয়ে আরাম-আয়েশে থাকতে পারতেন, কিন্তু দেশের মানুষের কথা ভেবে দেশে থাকার সিদ্ধান্ত নেন।
ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে কারাগারে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছে। বর্তমানে তিনি শয্যাশায়ী। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution