
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:১৫ পি.এম
নীলফামারীতে ধর্ষণের পর হত্যা দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড

সোমবার দুপুরে (১ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউদ্দিন মাহমুদ এই রায় প্রদান করেন।
দন্ডিতরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক(৩৫) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ(৩৫)।
মামলা সুত্র জানায়, পার্বতীপুরের শরিফুল ইসলামের সাথে বিয়ের পর থেকে বিরোধ শুরু হয় আকলিমার।
২০২০সালের ১৫আগষ্ট শ^শুড় বাড়ি থেকে কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় বাবার বাড়িতে চলে আসেন আকলিমা।
কিছুদিনের মধ্যে স্বামী তালাকনামা পাঠায় হতাশাগ্রস্থ হয়ে পড়েন ওই নারী। ২২ আগষ্ট বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন মা। পরে মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুটি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হলে পুলিশ তদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রতিবেদন দাখিল করা হয় আদালতে।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, গৃহবধু আকলিমা হত্যা মামলায় দুই আসামীর বিরুদ্ধে আদালতে ১৪জন স্বাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হয় বিজ্ঞ আদালত দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ করে টাকা অর্থদন্ড প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution