
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:৪৯ পি.এম
গঙ্গাচড়ায় আরাফাত রহমান কোকো স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় ক্রীড়াঙ্গনের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মন্থনারহাট ফুটবল মাঠে রংপুর সদর ও পীরগঞ্জ উপজেলার অংশগ্রহণে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
খেলায় রংপুর সদর উপজেলা ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে পীরগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা বিএনপি নেতা নাজিম উদ্দীন লিজু, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরিফ নেওয়াজ জোহাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও সাবেক সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের আয়োজক জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও গণ মানুষের মুক্তির আন্দোলনের বাতিঘর । তাঁর সুস্থতা শুধু দলের জন্য নয়, গনতন্ত্র ও মুক্তিকামী সর্বশ্রেণীর মানুষের আশু প্রয়োজন। দেশ নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution