
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। যেকোনো অনুষ্ঠানে, যেকোনো জায়গায় দুজনের উপস্থিতিই যেন ভালোবাসায় পরিপূর্ণ আর সেই ভালোবাসার প্রকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো রাখঢাক করেন না তারা।
কখনও দীপিকার সিনেমা নিয়ে মুখ খোলেন রণবীর, আবার কখনও বা স্বামীর নতুন লুকে মুগ্ধতা প্রকাশ করেন দীপিকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে বলিউডের 'মস্তানি'র মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বি-টাউনে।
স্বামী রণবীর সিংয়ের নতুন 'ধুরন্ধর' লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি 'ধুরন্ধর'।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি।
এই 'ধুরন্ধর' অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার ওম এখনও পোহাচ্ছে দীপিকা-রণবীরের জুটি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution