
দিনাজপুরের নবাবগঞ্জে নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির উপজেলা শাখার সভাপতি শামীম পান্না, সাধারণ সম্পাদক শাহজালালসহ উপজেলায় কর্মরত সকল পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন।
তারা জানান পদগুলো রাজস্বখাতভুক্ত হওয়া সত্ত্বেও এখনো নিয়োগ বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন হয়নি। ফলে তারা পদোন্নতি, গ্রেড উন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা সরকারের কাছে দ্রুত নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবি জানান ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution