
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৮:৫২ পি.এম
কাউনিয়ায় নবাগত ইউএনও যোগদান

রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ পাপিয়া সুলতানা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক নবাগত ইউএনও মিজ পাপিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়। কাউনিয়ায় যোগদানের আগে মিজ পাপিয়া সুলতানা রাজশাহীতে কমিশনের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। নবাগত ইউএনও এবং বিদায়ী ইউএনওকে উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার,উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
নতুন ইউএনও মিজ পাপিয়া সুলতানার এর বাড়ি মাগুরায়। দায়িত্ব গ্রহণকালে তিনি কাউনিয়া উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution