1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ জন দেখেছেন

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে আসছে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য আর সন্ধ্যায় চীনের চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরো অধিকতর সহযোগিতার জন্য দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন- আগামীকাল (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )