
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১:৩৬ পি.এম
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) ভোরে ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সবুজ উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফ-এর চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে।
৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution