
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৬:২০ পি.এম
ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীন বরণ

নবীন বরণ অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত সাবেক সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল বাকী তালুকদার, হিতৈষী সদস্য আবু হাসান সোহেল মনা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক, শিক্ষক ও শিক্ষার্থী সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার বলেন, নবীন বরণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের সাথে কলেজের অন্য শিক্ষার্থীদের সেতু বন্ধন তৈরি হবে। বিনোদনমূলক এই কার্যক্রম শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution