
রঙ ও পোড়া তেল ব্যবহার করায় নীলফামারীতে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সততা নামে একটি বেকারি থেকে। রবিবার দুপুরে (৭ডিসেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদরের কুন্দপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম, সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, রঙ ও পোড়া তেল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় বেকারিতে। আইন অনুযায়ী ওই বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
বলেন, বেকারি কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution