
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা তিন মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করে। ভারত থেকে আমদানি বন্ধ ছিল তিন মাস ধরে। আজ বিকেলে আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে আসে। আমদানির খবর জানাজানি হতেই মোকামে দাম কমে যায়। ফলে খুচরা বাজারেও দামের কিছুটা হ্রাস দেখা গেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তার অনুরোধ, পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) আরও উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution