
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৮:৫৭ পি.এম
কাউনিয়ায় নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময়

রংপুরের কাউনিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ রাজু, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও পাপিয়া সুলতানা সাংবাদিকদের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রম এবং প্রশাসন-সাংবাদিকতা সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution