
দুদিনে একোয় ঘরে তাপমাত্রা বিরাজমান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল রবিবার সকাল ছয়টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১১দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০% শতাংশ এবং সকাল নয়টায় ১০দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯% শতাংশ।
গত শনিবার সকালে তাপমাত্রা ছিল ১০.৫ডিগ্রি সেলসিয়াস।
এদিন প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে ছোট যানবাহন গুলোকে শীতে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে। কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক,পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষেরা।
তারা জানান, শীতের কারণে পরিবারে কারও না কারও জ্বর,সর্দি,শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে। এদিকে আয় রোজগার কম, আরেকদিকে রোগের চিকিৎসা, সবমিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো নয়।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে আচ্ছে।
শনিবার সকাল ছয়টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১১দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল নয়টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution