
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে নীলফামারী শহরের দক্ষিণ হাড়োয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। রবিবার রাতে প্রার্থণার আগে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন যতিন্দ্র নাথ রায়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক শংকর কুমার রায়। প্রার্থণায় বেগম জিয়ার সুস্থ্যতা কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution