
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৩৭ পি.এম
স্ত্রীর চিকিৎসায় স্বামীর সহায়তার আবেদন

রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন। সম্প্রতি তার ডান পায়ে সামান্য ক্ষত দেখা দিলে তা দ্রুত অবনতি হয়ে পচন ধরতে শুরু করে। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় গত সপ্তাহে চিকিৎসকদের পরামর্শে তার ডান পা কেটে ফেলতে বাধ্য হন। এখন তিনি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে জীবনযাপন করছেন।
অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নুরুল ইসলাম তিনি দিনমজুরের কাজ করে কোনোমতে পরিবারের খরচ চালান। এমন পরিস্থিতিতে স্ত্রীর দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত ড্রেসিং, ওষুধপত্র এবং ভবিষ্যতে কৃত্রিম পা সংযোজনসহ পুনর্বাসনের ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
স্ত্রীর জীবন বাঁচাতে হতাশাগ্রস্ত হয়ে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং দয়ালু মানুষের প্রতি আবেদন জানিয়ে বলেন, “স্ত্রীর চিকিৎসা চালানো আমাদের পক্ষে আর সম্ভব নয়। দয়া করে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিন।”
এলাকাবাসীর প্রত্যাশা—মানবিক মানুষ ও সংগঠনগুলো এগিয়ে এলে মর্জিনা বেগম আবারও নতুন জীবনের আশায় ফিরতে পারবেন। মর্জিনা বেগমের সাথে যোগাযোগ এর জন্য মোবাইল নাম্বার ঃ০১৭৩১৬৯৬৭৭৯!
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution