
আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিনের দাম ৭ টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পামঅয়েলের দাম। এ ধরনের তেলের দাম বেড়েছে লিটারে ১৬ টাকা। নতুন এই মূল্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।
এর আগে গত রোববার (৭ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী লিটারে ৬ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ৯৫৫ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা নির্ধারিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution