
বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে নীলফামারী পৌরসভার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর প্রশাসক সাইদুল ইসলাম সভায় বক্তব্য দেন। পৌর নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, টিকাদান সুপারভাইজার ফরিদ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এতে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution