
রংপুরের কাউনিয়ায় মাত্র দুই শতক জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে খোকা মিয়া (৫৫) নিহত হয়েছেন। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামে জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে খোকা মিয়ার সঙ্গে মামাতো ভাই ইজার উদ্দিন ও তোফাজ্জল হোসেনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে তাকে মারধর করে। বাধা দিতে গেলে খোকা মিয়ার ছেলে ও স্ত্রীও আহত হন।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে খোকা মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়, যেখানে তিনি মারা যান।
কাউনিয়া থানার ওসি নজমুল হক জানান, জমি বিরোধের ঘটনায় একজন নিহত হয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution