
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:২৭ এ.এম
ভারত বিরোধী পোষ্ট ভিসা বাতিল বাংলাদেশী যুবকের

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের তিন তারিখে পর্যটন ভিসায় ভারতে আসেন আলমগীর হোসেন । ভারতে এসে ভারত বিরোধী সমাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যম ভারত বিরোধী পোষ্ট ও লাইভ করেন। তখনই নিরাপত্তা আধিকারিকদের নজরে আসে বিষয়টি এবং আলমগীরকে চিহ্নিত করে রাখা হয়। অবশেষে রোববার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মারফৎ বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে তার ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে পাঠানো হয়। "আলমগীর শেখ ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে গিয়ে,একটি লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন,পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ,ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।"
মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিষ পি সুব্বা জানান, তদন্তের কারনে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওনার ভারতে প্রবেশের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বলেন,ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশে ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution