
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৯ পি.এম
রংপুর-১ আসনে রায়হান সিরাজীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রংপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজীর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প বুধবার গঙ্গাচড়ার বড়বিল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে সম্পুর্ণ হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মেডিসিন, শিশু, গাইনি, চর্ম, চক্ষু ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সারাদিন বিনামূল্যে রোগী দেখেন। প্রয়োজনীয় ক্ষেত্রে রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। ক্যাম্পস্থলে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের দীর্ঘ সারি দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর নায়েবুজ্জামান, নায়েবে আমীর তাজ উদ্দিন, সেক্রেটারি সাইফুল ইসলাম এবং সাবেক নায়েবে আমীর আব্দুর রশিদ। ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম তদারকিতে তাঁরা সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং চিকিৎসায় সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল গংগাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, আর সহযোগিতায় রংপুরস্থ গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম। অগ্রিম সিরিয়াল সমন্বয়ে দায়িত্ব পালন করে বড়বিল মন্থনা বাজারের সাদিয়া লাইব্রেরী, স্টুডিও এন্ড প্রিন্টার্স।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution