বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘোড়াঘাট উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, কিশোর অপরাধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউএনও রুবানা তানজিন। তিনি বলেন, “উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা হচ্ছে জনগণের কণ্ঠস্বর। আপনাদের প্রকাশিত সংবাদ আমাদের দিকনির্দেশনা দেয়। ভুলত্রুটি ধরিয়ে দেয় এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করে।”
তিনি আরও বলেন, ঘোড়াঘাটকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন সর্বোচ্চ জোর দিচ্ছে। এজন্য সকলের সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষা খাতের সংকট, সড়ক নিরাপত্তা, পরিবেশ দূষণ ও স্থানীয় দুর্নীতিবিষয়ক নানা দিক তুলে ধরেন। তারা সাংবাদিকদের কাজের পরিবেশকে আরও স্বচ্ছ ও সহযোগিতামূলক করার দাবি জানান।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অনেকে।
মতবিনিময়ের শেষ পর্যায়ে ইউএনও রুবানা তানজিন সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে উন্নয়ন ও সুশাসনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।