
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৫:৫৯ পি.এম
১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

‘সম্মুখ সমর’ ও বিজিবি ক্যাম্প এলাকায় প্রায় এক কিলোমিটার সুরঙ্গ করে হামলা চালিয়েছিল পাক হানাদার বাহিনী। এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল চরম সাহসিকতায়। আর হিলি শত্রু মুক্ত হয়েছিল আজকের এই দিনে।
স্থানীয় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী বলেন, ১৯৭১ সালে হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সঙ্গে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহিদ হয়েছিলেন ৭ নং সেক্টরের ক্যাপ্টেন আনোয়ারসহ ৩৪৫ জন মিত্র বাহিনীর সেনা।
এছাড়া আরও ৪ শতাধিক মুক্তি সেনা শহিদ হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও ১ হাজার ৪০০ জন। মুক্তি বাহিনীর টানা দু’দিনের প্রতিরোধের মুখে পরে পিছু হটতে বাধ্য হয় পাক বাহিনী। তাই আজকের এই দিনে আনন্দের সঙ্গে লাল সবুজের পাতাকা উড়িয়েছে এলাকাবাসী।
মিত্র বাহিনীসহ সকল শহীদদের স্বরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ব ‘সন্মুখ সমর’।
প্রতিবছর মুক্তিযোদ্ধারাসহ এলাকাবাসী নিহত মুক্তিসেনাদের স্মৃতিচারণ ও রুহের মাগফেরাত কামনাসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিনটি পালন করে থাকেন।
দিবসটি উৎযাপন উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution