
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৩৫ পি.এম
নীলফামারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

শুক্রবার রাতে (১২ডিসেম্বর) নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের আগে শহরের কবরস্থান মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
এ্যাডভোকেট হাফেজ এম. হাছিবুল ইসলাম বলেন, বাংলাদেশের এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে মনে হচ্ছে স্বৈরাচারী শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে।
বলেন, আমরা স্পষ্ট করে বলছি আমরা আর কোন স্বৈরাচারী শক্তিকে মাথা উঁচু করে দাড়াতে দেবো না।
প্রধান অতিথির বক্তব্যে হাছিবুল ইসলাম বলেন, শরীফ ওসমান হাদীকে হত্যার জন্য যেভাবে গুলি করা হয়েছে তা বর্বরোচিত। যদি হাদীর কিছু হয় তাহলে সারাদেশে আগুন জ্বলবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সগির আলম, পৌর সেক্রেটারী সজিব আনোয়ার ও পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন বক্তব্য দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution