
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:৫৫ পি.এম
কাউনিয়ায় পল্লী কবি জসীম উদ্দিন (দ্বিতীয়) ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন

শনিবার সকাল ১০টায় নতুন ক্যাম্পাস মাঠে আয়োজিত অনুষ্ঠানে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানের
উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সফিকুল আলম সফি, অন্যদের মধ্যে উপস্হিত
ছিলেন শহিদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু সহ আরোও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মো. সফিকুল আলম সফি বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবনির্মিত এই আধুনিক ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution