
দিনাজপুরের নবাবগঞ্জে গুণগত ও আদর্শ শিক্ষার প্রত্যয়ে ব্যক্তি উদ্যোগে গঠিত মাধ্যমিক পর্যায়ের আবাসিক-অনাবাসিক ও ডেকেয়ার সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ আইডিয়াল স্কুলের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় উপজেলা সদরের টিএনটি অফিস সংলগ্ন প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের সভাপতি আল আলিমুল রাজির সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
এতে জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও স্থানীয় সুধিজনরা বক্তব্য দেন। বক্তারা বলেন, একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে নবাবগঞ্জ আইডিয়াল স্কুল কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution