
নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালীপুরে স্থানীয় খেলোয়াড়দের আয়োজনে আটটি দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দোলাপাড়া দল ৩-১ গোলে চৌমুহনী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মাদকমুক্ত বাঙ্গালীপুর গড়ার প্রত্যয়ে মাসব্যাপী চলা টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করা হয়েছে। আটটি দলের ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন দোলাপাড়ার মো. সোহাগ এবং একই দলের নিকোলাস ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মো. খালেকুজ্জামান। বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকনের সভাপতিত্বে এবং শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, সমাজসেবক আব্দুল মালেক মানিক, সোনাপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য রেজাউল করিম রেজু, ফজলুর হক মঞ্জু, আনারুল হক, আয়োজক কমিটির সদস্য জিহাদ প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে যথাক্রমে ২০ হাজার ও ১৫ হাজার টাকা তুলে দেন ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution