
দু’জনের মধ্যে তুলনাটা বেশ আগে থেকেই চর্চিত হয়ে আসছে। মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুইজনেই বেশ পারদর্শী। খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাৎ নেই। মিরাজের মধ্যে তাই ভবিষ্যতের সাকিবের ছায়া দেখছেন অনেকেই। এবার টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তেমন দাবি করলেন।
সাকিবকে নিয়ে হাথুরু আরো বলেন, ‘সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।’
সাকিবের ভূমিকা পরবর্তীতে কে নেবেন? এই সময় মেহেদী হাসান মিরাজের কথা জানিয়ে হাথুরু বলেন, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution